শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 28, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ম ডেস্ক :: সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন

সুস্থতা মহান আল্লাহর অনেক বড় নেয়ামত। সুস্থ দেহ, সুস্থ মন। দেহ ও মনের সুস্থতা জরুরি। শরীর অসুস্থ থাকলে মনও অসুস্থ হয়ে যায়। তাই সুস্থ থাকার জন্য আমাদের বিভিন্ন নিয়ম মেনে চলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পাঠ করা উচিত।

 

আমরা অসুস্থ অবস্থায় সুস্থতার কদর করি। আর সুস্থ অবস্থায় বেখবর থাকি। ইসলামে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখার বিষয়ে অত্যাধিক গুরুত্ব দেয়া হয়েছে। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আর ইবাদতের জন্য শারীরিক সুস্থতা প্রয়োজন।

 

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দুইটি নিয়ামত এমন আছে, যে দুইটিতে (অবহেলার কারণে) অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর তা হলো, সুস্থতা আর অবসর সময়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪১২)

 

সুস্থতার দোয়া

 

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন। স্বাচ্ছন্দ্যে ও সুস্থ থাকতে দোয়াটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন। আব্দুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, বাবা! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি, যে আপনি এই দোয়া পাঠ করছেন।

 

তিনি বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি। সে জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। (আবু দাউদ, হাদিস: ৫০৯০)

 

اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

 

উচ্চারণ: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি; আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল ক্বাবারি, লা ইলাহা ইল্লা আনতা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo