শিরোনামঃ
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা ১০৪ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে ভুল চিকিৎসায় চার গর্ভবতী ছাগলের মৃত্যু ভারতে ভোটাধিকার নিয়ে উত্তাল রাজপথ, মোদি সরকারের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ১০ মেঘনায় অভিযানে জেলেদের ইট-পাটকেল নিক্ষেপ, নিয়ন্ত্রণে কোস্টগার্ডের গুলি ডিসেম্বরে তীব্র হতে পারে এল নিনো, বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণহানির শঙ্কা ১৬৫ কিমি বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ইসাইয়াস ডেঙ্গু ও হামে থামছেই না প্রাণহানি, একদিনে প্রাণ গেল ১২ জনের খুলনা নগরীতে প্রকাশ্যে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

পাঁচ ইংলিশ ক্লাবের নজরে বার্সেলোনার মার্ক কাসাদো

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 25, 2026,
  • 73 সংবাদটি পঠিক হয়েছে

খেলাধুলা :: পাঁচ ইংলিশ ক্লাবের নজরে বার্সেলোনার মার্ক কাসাদো

 

বার্সেলোনার মিডফিল্ডার মার্ক কাসাদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনায় জায়গা হারানো এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব

কাসাদোর সামনে সৌদি প্রো লিগের আকর্ষণীয় প্রস্তাব থাকলেও ইউরোপেই থেকে যাওয়াকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা তার। খবর গোল ডটকমের।

কাসাদোকে দলে টানার দৌড়ে শুরুতে এগিয়ে ছিল নটিংহাম ফরেস্ট। তবে পরবর্তীতে সান্ডারল্যান্ডও জোরালোভাবে প্রতিযোগিতায় যোগ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার সম্ভাব্য দলবদল নিয়ে আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।

তবে লড়াই শুধু এই দুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয়। মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, কাসাদোর প্রতি আগ্রহ দেখিয়েছে অ্যাস্টন ভিলা, নিউক্যাসল ইউনাইটেড ও ব্রাইটনও। ফলে দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে স্প্যানিশ মিডফিল্ডারের সামনে এখন একাধিক বিকল্প।

বার্সেলোনায় কাসাদোর ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় ইঙ্গিত মিলেছে নতুন মৌসুমের স্কোয়াড নম্বর ঘোষণায়। তাকে কোনো নম্বর দেয়া হয়নি; তার পুরোনো ১৭ নম্বর জার্সি পেয়েছেন জর্ডান। বিষয়টি ফ্লিকের পরিকল্পনায় কাসাদোর অবস্থান কতটা নড়বড়ে, সেটিই স্পষ্ট করছে।

কাসাদোকে বিক্রি করতে পারলে বার্সেলোনাও আর্থিকভাবে উপকৃত হবে। সেই অর্থ দিয়ে ক্লাবটি নিজেদের দলবদলের পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন মৌসুমের স্কোয়াডও আরও গোছাতে পারবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo