শিরোনামঃ
ইউরোপে খেলা খেলোয়াড় থাকলেও পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভোলার ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি ২৫ বছরেও হয়নি সংস্কার: বরগুনায় মৃত্যুফাঁদে পরিণত ২১১ স্কুল ঝালকাঠি নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, ঝালকাঠিতে আটক নারী টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো বরিশালে আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস, ৯০ জলাশয়ের শতাংশ ভরাট সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

ইউরোপে খেলা খেলোয়াড় থাকলেও পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 14, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

ক্রিয়া ডেস্ক :: ২১ বছর পর সাফের ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইনফর্ম হামজা-শমিত-ফারহানদের নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-সবুজের দল। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাদ উদ্দিন ছিটকে গেলেও বিকল্প আছে ডুলির হাতে। টুর্নামেন্টের মাঝপথে প্রবাসী ফুটবলারদের নিয়ে দলের শক্তি বাড়ানো পাকিস্তানকে নিয়ে সতর্ক হেড কোচ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি

পাকিস্তান ম্যাচের আগে গতকাল (১৩ নভেম্বর) শেষ অনুশীলন সেশন। পবিত্র জুম্মার দিন সকালের সূচি পরিবর্তন করে আনা হয় বিকেলে। ম্যাচ এনভায়রমেন্টের আদলে ফ্লাডলাইটেই শিষ্যদের প্র্যাক্টিস করিয়েছেন হেড কোচ থমাস ডুলি। গ্রুপ পর্বে অপরাজিত বাংলাদেশের সামনে ফাইনালের পথে এখন শুধু পাকিস্তানের বাধা।

সবশেষ ২০০৫ সালে করাচিতে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিলো লাল-সবুজ। ২১ বছর পর আবারো সেই প্রতিপক্ষ। এবার স্বাগতিক বাংলাদেশ। সেই জয়ের পুনরাবৃত্তি এবার ঘরের মাটিতে ঘটাতে চায় হামজা চৌধুরীর দল।

ফর্মে থাকলেও ফাইনালের আগে পাকিস্তানের চেয়ে কম বিশ্রাম পেয়েছে শমিত-ফারহানরা। অন্যদিকে, মরার ওপর খাড়ার ঘা হয়ে পরীক্ষিত রাইটব্যাক সাদ উদ্দিনের ইনজুরি। তবে সাদের বিকল্প আছে ডুলির হাতে। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রহমত মিয়ার নাম। পুরো টুর্নামেন্টে কোনো গোল হজম না করলেও পাকিস্তানের বিপক্ষে ডিফেন্স নিয়ে সতর্ক হেড কোচ থমাস ডুলি।

তিনি বলেন, ‘সাদ আক্রমণ ও রক্ষণ দুদিকেই দারুণ ছিল। তাকে অবশ্যই মিস করব। আমরা ভাবছি, কে তার বিকল্প হতে পারে। তবে, আমি নিশ্চিত যে সুযোগ পাবে, সেরাটা দিয়েই দলকে সাহায্য করবে। পাকিস্তান খুব শক্তিশালী দল। ইউরোপে খেলা একাধিক খেলোয়াড় থাকায় ওদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আগের ম্যাচের মতো পারফর্ম করে ফলাফল নিজেদের দিকে আনার চেষ্টা থাকবে আমাদের।’

এদিকে, সাদ উদ্দিনের ইনজুরির আপডেট জানিয়েছেন টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘তাকে (সাদ) ১৫ দিন পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে। বিশ্রাম শেষে আবার একটা এমআরআই করা হবে এবং চিকিৎসকদের দৃঢ়বিশ্বাস আগামী ১৫ দিন পরে সে অনেকটাই রিকভার করবে।’

এদিকে, ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান রক্ষণ ও আক্রমণে নিজেদের শক্তিমত্তা বাড়িয়েছে আসরের মাঝপথে। অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, ইসাহ সুলিমান, আদিল নবীরা যোগ দিয়েছেন দলে। হামজাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দ্য ফ্যালকনস। হামজা-ফারহানদের নিয়ে না ভেবে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে দলটা।

গোলরক্ষক ইউসুফ বাট বলেন, ‘হামজা-শমিত বা ফারহানদের নিয়ে ভাবছি না। নিজেদের পরিকল্পনায় বিশ্বাস রাখছি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ভালো খেলতে পারিনি। ফাইনালে তাদের বিপক্ষে আবারও খেলতে চাই।’

পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই। দুই দলের সবশেষ ১৭ দেখায় বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের পাঁচটি। ড্র হয়েছে বাকি পাঁচ ম্যাচ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo