শিরোনামঃ
ইউরোপে খেলা খেলোয়াড় থাকলেও পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভোলার ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি ২৫ বছরেও হয়নি সংস্কার: বরগুনায় মৃত্যুফাঁদে পরিণত ২১১ স্কুল ঝালকাঠি নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, ঝালকাঠিতে আটক নারী টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো বরিশালে আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস, ৯০ জলাশয়ের শতাংশ ভরাট সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, ঝালকাঠিতে আটক নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 14, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, ঝালকাঠিতে আটক নারী

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে বসতবাড়ির রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইতি আক্তার রনজু (৩৩) নামের এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলি এলাকায় ইতি আক্তারের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল।

অভিযানের সময় ঘরের উত্তর পাশের রান্নাঘরের মাটির চুলার ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, বিকেল ৩টা ১০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান ও জব্দ কার্যক্রম পরিচালিত হয়। আটক ইতি আক্তার ওই এলাকার নূরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo