শিরোনামঃ
ইউরোপে খেলা খেলোয়াড় থাকলেও পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভোলার ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি ২৫ বছরেও হয়নি সংস্কার: বরগুনায় মৃত্যুফাঁদে পরিণত ২১১ স্কুল ঝালকাঠি নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, ঝালকাঠিতে আটক নারী টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো বরিশালে আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস, ৯০ জলাশয়ের শতাংশ ভরাট সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

বরিশালে আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস, ৯০ জলাশয়ের শতাংশ ভরাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 14, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস, ৯০ জলাশয়ের শতাংশ ভরাট

নিজস্ব প্রতিবেদক :: একসময় খাল, পুকুর ও দিঘিবেষ্টিত নগর ছিল বরিশাল। এখন সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ২ হাজার জলাশয়ের ৯০ শতাংশই ভরাট হয়ে গেছে। জলাশয় সংকটে বাড়ছে জলাবদ্ধতা এবং অগ্নিকাণ্ডে পানি সংগ্রহেও বিপাকে পড়ছে ফায়ার সার্ভিস। একইভাবে ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্বও বিলীন, ১৩টি মৃতপ্রায়।

তথ্যমতে, আশির দশকের আগে বরিশাল নগরে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ২ হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটির মহাপরিকল্পনা অনুযায়ী, নগরে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর ছিল ৪৩৬টি। ভরাট হতে হতে এখন তা ২০০-এর নিচে নেমেছে। অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) যৌথ জরিপে নগরে ব্যক্তিমালিকানাধীন ছোট-বড় প্রায় দেড় হাজার পুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। এর অধিকাংশই ভরাট করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন।

নগরীজুড়েই পুকুর ভরাট চলছে। ব্যক্তিমালিকানাধীনের পাশাপাশি সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও ভরাট হচ্ছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশের একটি জলাশয় ভরাটের চেষ্টা চালানো হয়েছে। একই সড়কের হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বিআইডব্লিউটিএ-এর মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশের আরেকটি জলাশয় ভরাট শুরু করলে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। নগরীর নথুল্লাবাদে প্রায় তিন একরের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি করে বিক্রি করা হয়েছে।

পুকুর-দিঘির পাশাপাশি দখল ও ভরাটের শিকার হচ্ছে নগরীর খালগুলো। ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব বিলীন, ১৩টি মৃতপ্রায়। মাত্র চারটিতে পানিপ্রবাহ রয়েছে। খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দখল ও দূষণে ভাটার খালের অবস্থাও ভয়াবহ।

একসময় বৃষ্টির পানি খাল ও পুকুরে গিয়ে জমা হতো। এখন সেসব জায়গায় স্থাপনা গড়ে ওঠায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমছে। পাশাপাশি জলাশয় কমে যাওয়ায় বৃষ্টির পানি মাটির নিচে প্রবেশের সুযোগ কমছে। ফলে ক্রমেই নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। দুই দশক আগে ৭৮০ থেকে ৮২০ ফুট গভীরতায় সুপেয় পানি পাওয়া গেলেও এখন ৯৫০ ফুটের নিচে না গেলে পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। জলাশয় কমে যাওয়ায় অগ্নিনির্বাপণব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে। নগরীর কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ির মজুত পানি শেষ হয়ে গেলে কাছাকাছি পুকুর, দিঘি বা জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু একের পর এক জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বিকল্প পানির উৎস কমে গেছে।

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, এভাবে জলাশয় হারিয়ে যেতে থাকলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ ও অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভাতে গেলে অনেক সময় তা অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে দিনদিন জলাশয় কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।

বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo