শিরোনামঃ
ইউরোপে খেলা খেলোয়াড় থাকলেও পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভোলার ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি ২৫ বছরেও হয়নি সংস্কার: বরগুনায় মৃত্যুফাঁদে পরিণত ২১১ স্কুল ঝালকাঠি নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, ঝালকাঠিতে আটক নারী টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো বরিশালে আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস, ৯০ জলাশয়ের শতাংশ ভরাট সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

ভোলার ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 14, 2026,
  • 35 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক

ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সংকট। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। ফলে এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদানও।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লালমোহনের ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। অর্থাৎ উপজেলার প্রায় ৪৭ শতাংশ বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে প্রতিবছর শিক্ষকরা অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে সংকট দিন দিন প্রকট হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাঁদের ওপর বাড়তি দায়িত্বের চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকদের।

উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. দুলাল উদ্দিন, মো. সোহেল ও নমিতা রানী দাস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানেও প্রভাব পড়ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম চলছে। শিগগিরই তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানো হবে। আশা করছি, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo