শিরোনামঃ
ইউরোপে খেলা খেলোয়াড় থাকলেও পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভোলার ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি ২৫ বছরেও হয়নি সংস্কার: বরগুনায় মৃত্যুফাঁদে পরিণত ২১১ স্কুল ঝালকাঠি নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, ঝালকাঠিতে আটক নারী টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো বরিশালে আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস, ৯০ জলাশয়ের শতাংশ ভরাট সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’

সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 14, 2026,
  • 37 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সংসদে পুরুষদের চেয়ে নারী সদস্যরা বেশি যোগ্য ও স্মার্ট: স্পিকার

জাতীয় সংসদে নারী সদস্যদের জ্ঞান, যোগ্যতা, ব্যক্তিত্ব ও সংসদীয় আচরণে মুগ্ধ হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সংসদে নারী সদস্যরা অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তাঁদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে অনেক পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হওয়ার সক্ষমতা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, বর্তমান সংসদে নারী সদস্যদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাঁদের জ্ঞান, ব্যক্তিত্ব, বক্তব্য উপস্থাপনের ধরন ও সংসদীয় আচরণ তাঁকে মুগ্ধ করেছে।

নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘এখনকার নারীরা অনেক স্মার্ট ও যোগ্য। তাঁরা সরাসরি নির্বাচনে অনেক পুরুষ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন। আগামী নির্বাচনে নারীদের সরাসরি নির্বাচনে সুযোগ দেওয়া উচিত। আগের মতো সংরক্ষিত নারী আসনের প্রয়োজন নেই।’

স্পিকার আরও বলেন, একটি অনুষ্ঠানে তিনি প্রস্তাব দিয়েছেন, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল যেন এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়। নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। এভাবেই রাজনীতিতে নারীদের প্রকৃত সক্ষমতা প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেন।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এ বিদ্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সচিবালয়। মুক্তিযুদ্ধ পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য গঠিত হয়েছিল সংগ্রাম পরিষদ।

তিনি বলেন, ১৭ এপ্রিল পর্যন্ত বরিশালে এই সংগ্রাম পরিষদ ও সচিবালয় দক্ষিণাঞ্চলে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে স্পিকার বলেন, যে প্রতিষ্ঠান তাঁদের গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের প্রতিও তাঁদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সচ্ছল নয়। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo