শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, September 17, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

ক্রিয়া ডেস্ক :: মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা

আন্তর্জাতিক ফুটবলে মেসির অধ্যায়ের সমাপ্তি ঘোষণা হয়ে গেছে। বাকি শুধু আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার আনুষ্ঠানিকতা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে সেই বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে শুধু ওই ম্যাচেই খেলবেন আরও দুই আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল ও জিওভানি লু সেলসো।আর্জেন্টিনা আগামী আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তালে খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে। একই মাঠে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে এই পর্ব।

এই ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ের মঞ্চ। ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়া এই তারকাকে বিদায়ী ম্যাচে মাঠে নামার আমন্ত্রণ জানায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
শুধু মেসি নন, ৬ অক্টোবরের ম্যাচের জন্য দলে থাকবেন দে পল ও লু সেলসোও। ইএসপিএন জানিয়েছে, এই তিন খেলোয়াড়কে শুধু বেনিনের বিপক্ষে শেষ ম্যাচেই দেখা যাবে।

এদিকে নিষেধাজ্ঞার কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়া যাবে না। বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনার জেরে লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ এবং নাহুয়েল মোলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। থিয়াগো আলমাদার নিষেধাজ্ঞা এক ম্যাচের

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo