শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পা দিয়ে মাড়িয়ে সেমাই তৈরি, আটক ৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, April 6, 2023,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে
পা দিয়ে মাড়িয়ে প্রস্তুত করা হচ্ছে আটা। সেই আটা দিয়ে তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর সেমাই। রাজশাহীর পবা উপজেলার বান্দাপুকুর টিকরীপাড়া এলাকায় এমন ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভেজাল সেমাই তৈরির বিভিন্ন উপাদানসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বুধবার (৫ এপ্রিল) রাতে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- পবা থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে সোহাগ রহমান (৩৫), একই এলাকার মৃত নূর মোহাম্মাদের ছেলে সাইদুর রহমান (৪০), মৃত হযরত আলীর ছেলে মো. সাজ্জাদ (৩৫), নওশাদ আলীর ছেলে মো. নাসির (২৫), আব্দুর রহিমের ছেলে সুমন ইসলাম (৩২), চান মিয়ার ছেলে মো. সম্রাট (২৫), ইব্রাহিম মন্ডলের ছেলে মো. দুলাল (৫০), কাজেমুদ্দিন সরকারের ছেলে নাইম ইসলাম (২৪) ও মো. ওয়াসিম (৪৮)।

পুলিশ জানায়, পবা থানাধীন বান্দাপুকুর টিকরীপাড়া এলাকার একটি বাড়িতে ভেজাল সেমাই তৈরি হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১১টা ১৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির সময় ৯ জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ভেজাল সেমাই ও সেমাই তৈরির বিভিন্ন উপাদানসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত কারখানার মালিক সোহাগ অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির বিষয়টি স্বীকার করেন। এ ছাড়াও তিনি সেমাই তৈরি সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আটককৃতদের বিরুদ্ধে পবা থানায় মামলা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo