শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

সাদিক আব্দুল্লাহকে ১০ দিনের সময় বেঁধে দিলেন আদালত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 18, 2023,
  • 304 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অবৈধভাবে পদ দখল করে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠা বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতির পদে কেন তাকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না তার কারণ দর্শাতে এই সময় বেঁধে দেন আদালত। একই আদেশ দেওয়া হয় ক্লাবের সেক্রেটারিকেও।

বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের আদেশের বরাত দিয়ে এসব তথ্য জানান বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান।

 

তিনি বলেন, মামলাটি আমলে নিয়ে রোববার (১৬ জুলাই) শুনানীর ধার্য তারিখে আদালতের বিচারক হাসিবুল হাসান বাদী পক্ষের নিষেধাজ্ঞা শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দুজনকে বিবাদী করে সদস্য মফিজুর রহমান চৌধুরী মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও দখলদারিত্বের অভিযোগ আনা হয়।

সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মামলার বাদী মফিজুর রহমান চৌধুরী বলেন, আদালতে আমরা গঠনতন্ত্র উত্থাপন করেছি। সাদিক আব্দুল্লাহ যে গঠনতন্ত্র ভেঙে পদ দখল করে রেখেছে তার প্রমাণস্বরূপ। আদালত সকল কিছু দেখে ১০দিনের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo