১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৯
শিরোনামঃ

বিপিএলের ট্রফি উন্মোচন নিয়ে দর্শকদের জন্য সুখবর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
  • 68 সংবাদটি পঠিক হয়েছে

ক্রিয়া ডেস্ক :: বিপিএলের ট্রফি উন্মোচন নিয়ে দর্শকদের জন্য সুখবর

পর্দা নামার আপেক্ষায় বিপিএলের ১২তম আসর। ফাইনালে আজ সন্ধ্যায় মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু এখনও টুর্নামেন্টে ট্রফি উন্মোচন হয়নি। জানা গেছে, ফাইনালের আগে করা হবে ট্রফি উন্মোচন। আর এটি সরাসরি দেখার সুযোগ পাবে দর্শকরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দর্শকদের জন্য মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের উন্মুক্ত করা হবে বিপিএলের ট্রফি।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, সব বয়সের ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ, রঙিন সন্ধ্যা। এই শুক্রবার, ২৩ জানুয়ারি—বিপিএল টি–টোয়েন্টি ২০২৬ ফাইনালের ঠিক আগে—শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আপনিও হয়ে উঠতে পারেন সেই স্মরণীয় মুহূর্তের অংশ। সময় করে একটু আগেই চলে আসুন

পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ভারতের সাবেক ক্রিকেটারের
আরও বলা হয়েছে, চারপাশ জুড়ে থাকবে রঙের ছটা, সংগীতের মূর্ছনা আর গ্যালারিভর্তি উত্তেজনার স্পন্দন। বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বিপিএল ট্রফি—সেখান থেকেই শুরু হবে গৌরবের পথে শেষ কাউন্টডাউন। এই মুহূর্ত মিস করার সুযোগ নেই। ক্রিকেটের উৎসব শুরু হোক মাঠ থেকেই।

আগেই জানা গেছে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানকে নতুন ট্রফি বানানোর দায়িত্ব দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ডায়মন্ড খচিত ট্রফি তৈরিতে তাদের খরচ হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২ লাখ টাকা। বিপিএলের জন্য দুইটি ট্রফি আনার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। একটি চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে এবং আরেকটি বিসিবিতে রাখা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo