নিউজ ডেস্ক :: ববিতে শিক্ষকদের পদোন্নতির দাবিতে উপচার্যকে পাঁচ কার্যদিবসের আল্টিমেটাম
পদন্নোতি প্রত্যাশী সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান বলেন, শিক্ষকরা বারমবার ভিসি স্যারের সাথে দেখা করেছেন। ভিসি স্যার নানা ভাবে শিক্ষকদের অশ্বাস্ত করেছে। কিন্তু দিন শেষে ভিসি স্যার তার জায়গায় ঠিক থাকেন নি। সে জায়গা থেকেই একটা চিঠি দিয়েছি। আমরা তার সাথে কর্মদিবসে দেখা করার চেষ্টা করেছি কিন্তু তিনি সময় বের করতে পারেননি। পরবর্তীতে তিনি আজকে রাতে দেখা করার সময় দেয়। আমরা আজকে দেখা করে এই চিঠি দিয়েছি। এখন দেখার বিষয় তিনি কি করেন আমাদের জন্য।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. তৌফিক আলম বলেন, আজকে শিক্ষকদের সাথে খুব সুন্দর ভাবে একটা আলোচনা হয়েছে। আশা করি অতিদ্রুত সময়ের ভিতর আমরা সমাধনে পৌঁছাতে পারবো।