দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীকে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 11, 2026,
  • 3 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীকে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম হাসি বেগম। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা হাসি বেগমকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং হাসি বেগমকে মৃত অবস্থায় দেখতে পান।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ ও কীভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo