নিউজ ডেস্ক :: মাকে কুপিয়ে হত্যা মেয়ে আটক
ফেনীর দাগনভূঞায় সেতারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী। এ ঘটনায় মেয়ে রিনা আক্তার রানুকে (৩৭) আটক করেছে পুলিশ।