ইরানে ‘৯৬ ঘণ্টার মধ্যে’ বড় অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 27, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানে ‘৯৬ ঘণ্টার মধ্যে’ বড় অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে নির্দেশ পাওয়ার ‘৯৬ ঘণ্টার মধ্যে’ ইরানের বিরুদ্ধে নতুন এবং সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত আছে বলে জানা গেছে।

 

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

 

সূত্রগুলো বলছে, সম্ভাব্য হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক শক্তি এখন ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। নতুন মার্কিন সামরিক অভিযানের পরিধি কেবল ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা’ বা স্থিতাবস্থা বজায় রাখার প্রচেষ্টার চেয়েও বিস্তৃত হতে পারে। এর আওতায় ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সম্পদকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

 

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প পূর্ণাঙ্গ সামরিক অভিযান বন্ধ করার পর থেকে পরিস্থিতি অনেকটা এমনই ছিল।

 

কর্মকর্তাদের একজন সিএনএন-কে বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ হবে।’ সামরিক পরিকল্পনার অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত অন্যান্য বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারাও একই কথা বলছেন।

 

তাদের কারও কারও দাবি, ট্রাম্প যে সামরিক অভিযানের নির্দেশ দেবেন তা নিশ্চিত, প্রশ্ন কেবল এটি কখন ঘটবে।

 

তাদের ধারণা, এটি (হামলা) বছরের শেষ নাগাদ যেকোনো সময় ঘটতে পারে। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরে হওয়ার আশঙ্কাই বেশি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo