প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 11, 2026,
  • 3 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় ‘প্রেস’ স্টিকার লাগানো মোটরসাইকেলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে সৈয়দ কুচাইয়ার মোড়ে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ জানায়, মোটরসাইকেলে করে ইয়াবার একটি চালান নিয়ে একদল মাদক কারবারি চট্টগ্রাম শহরের দিকে আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আনোয়ারার সৈয়দ কুচাইয়ার মোড়ে এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়।

এ সময় প্রেস স্টিকারযুক্ত একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলটিতে ব্যাপক তল্লাশির একপর্যায়ে ভেতরে বিশেষ কৌশলে তৈরি একটি বাক্সের সন্ধান পান র‌্যাব সদস্যরা। পরে ওই বাক্স থেকে ৭ হাজার ৮৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঢাবির ১০৬ বছরের ইতিহাসে এই প্রথম ‘শিক্ষক মূল্যায়ন’, রেটিংয়ে কোনো শিক্ষক পাচ্ছেন ৫-এ ৫, কেউ ১-২

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রেসের পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচার করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার নুরুল আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo