শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

জ্যোতির ঝড়ো ফিফটিতে বড় পুঁজি বাংলাদেশের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 30, 2026,
  • 119 সংবাদটি পঠিক হয়েছে

ক্রিয়া ডেস্ক :: জ্যোতির ঝড়ো ফিফটিতে বড় পুঁজি বাংলাদেশের

জ্যোতির ঝড়ো ফিফটিতে বড় পুঁজি বাংলাদেশের
টানা পাঁচ জয়ে আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ দল। নিয়মরক্ষার ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনিংয়ে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান করেন। তার সঙ্গে জোয়াইরিয়া ফেরদৌস খেলেন বল সমান

তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে রানআউট হন। এরপর ইনিংসের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। দুজনের ১০০ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। ঝোড়ো ব্যাটিং করেও অল্পের জন্য ফিফটি মিস করেন সোবহানা—২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি

অধিনায়ক জ্যোতি খেলেন দায়িত্বশীল অথচ আক্রমণাত্মক ইনিংস। ৩৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। তার ঝড়ো ফিফটিতেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে বাংলাদেশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo