শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 1, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে

নতুন কোনো কর, রেইট বা ফি বৃদ্ধি ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। তবে এ বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের তুলনায় সরকারি প্রকল্প, বিশেষ বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নের ওপর নির্ভর করেই বড় উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। বাজেটে ৪৯৮ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের পরিকল্পনা থাকলেও অধিকাংশ বড় প্রকল্প এখনো সরকারি অনুমোদন ও অর্থ ছাড়ের অপেক্ষায় রয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ২০২৬-২০২৭ অর্থবছরের ২৪তম বাজেট উপস্থাপন করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ২০২৫-২০২৬ অর্থবছরের ৪৬২ কোটি ৮৬ লাখ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করেন।

 

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার মধ্যে নিজস্ব রাজস্ব আয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৭১ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ২৩ শতাংশ। অন্যদিকে সরকারি প্রকল্প সহায়তা থেকে ৩১০ কোটি টাকা বা প্রায় ৫১ শতাংশ, সরকারি থোক ও বিশেষ থোক বরাদ্দ থেকে ১১৮ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ, উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে ২৯ কোটি টাকা বা প্রায় ৫ শতাংশ এবং পানি সরবরাহ বিভাগ থেকে প্রায় ৩ শতাংশ অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

অর্থাৎ, বাজেটের প্রায় তিন-চতুর্থাংশ অর্থই সরকারি সহায়তা ও বহিরাগত অর্থায়নের ওপর নির্ভরশীল। ফলে ঘোষিত উন্নয়ন পরিকল্পনার বড় অংশ বাস্তবায়নের জন্য সরকারের অনুমোদন, প্রকল্প পাস এবং সময়মতো অর্থ ছাড় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

 

বিসিসি সূত্রে জানা গেছে, মোট বাজেটের মধ্যে ৪৯৮ কোটি টাকা উন্নয়ন ব্যয় এবং ১৪৯ কোটি টাকা পরিচালন ব্যয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

বাজেটে যেসব বড় উন্নয়ন পরিকল্পনা

প্রস্তাবিত বাজেটে নগরবাসীর জীবনমান উন্নয়নে একাধিক বৃহৎ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি, অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা, সুপেয় পানি নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, পানির এটিএম বুথ চালু, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ এবং ডোম সম্প্রদায়ের জন্য দুটি ছয়তলা আবাসিক ভবন নির্মাণ।

 

এ ছাড়া নগরীতে একটি ইকোপার্ক স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে ৭৯৭ কোটি টাকার প্রকল্প, বিভিন্ন খাল সম্প্রসারণ, পুনঃখনন ও সংরক্ষণে ৭৬৯ কোটি টাকার প্রকল্প, ১৫ তলা নতুন নগর ভবন নির্মাণে ১৯৫ কোটি টাকা, জলবায়ু অভিযোজন কর্মসূচিতে ৩০৯ কোটি টাকা এবং সমন্বিত ভৌত অবকাঠামো উন্নয়নে প্রায় এক হাজার ৯০০ কোটি টাকার পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া বন্যা প্রতিরোধ ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৫৩৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিটি কর্পোরেশন চলতি অর্থবছরেই প্রকল্পটির অনুমোদন পাওয়ার আশা করছে।

 

আইনে যা বলা হয়েছে

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী প্রতিটি সিটি কর্পোরেশনকে প্রতি অর্থবছরের জন্য আয়-ব্যয়ের বাজেট প্রণয়ন ও অনুমোদন করতে হয়। একই আইনে কর্পোরেশনকে নিজস্ব রাজস্ব আহরণ, কর, রেইট, টোল ও ফি আরোপ ও আদায়, উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং নাগরিক সেবা সম্প্রসারণের ক্ষমতা দেওয়া হয়েছে।

 

আইনের ১০৩ ধারায় বলা হয়েছে, কর্পোরেশনের আরোপিত কর, রেইট, টোল ও ফি নির্ধারিত পদ্ধতিতে আদায় করতে হবে এবং এসব পাওনা সরকারি দাবির ন্যায় আদায়যোগ্য। ফলে নতুন কোনো কর আরোপ না হলেও বিদ্যমান রাজস্ব আদায় কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারি অনুদান, বিশেষ বরাদ্দ এবং উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের সুযোগও আইনে সংরক্ষিত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo