শিরোনামঃ
বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি জামায়াতের যুদ্ধাপরাধ বিষয়টি সুপ্রতিষ্ঠিত : চরমোনাই পীর। গুঞ্জন তো গুঞ্জনই, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা রান্নার সময় সবুজাভ হয়ে গেল গরুর মাংস বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ১৫ বছর পরপর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল বরিশালে ভাইকে হত্যার পর তাবলিগ জামাতে আত্মগোপন

বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 23, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি

স্পোর্টস ডেস্ক :: ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বল নিয়ে বিতর্ক থামছেই না। যেখানে ফিফা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়েছে স্পেনের মিডফিল্ডার রদ্রিকে, সেখানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফ‌এফ‌এইচ‌এস) নিজেদের মূল্যায়নে লিওনেল মেসিকেই টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে নির্বাচন করেছে।

বিশ্বকাপ ফাইনালের পর প্রকাশিত আইএফ‌এফ‌এইচ‌এস-এর র‌্যাংকিংয়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসি রদ্রিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন। বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে, কারণ ঐতিহাসিক ও পরিসংখ্যানগত তথ্য সংরক্ষণে IFFHS দীর্ঘদিন ধরেই ফিফার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।

 

তবে সংস্থাটি জানিয়েছে, তাদের মূল্যায়ন নিজস্ব পারফরম্যান্স সূচক (Overall Performance Index) অনুযায়ী করা হয়েছে।

এক বিবৃতিতে আইএফ‌এফ‌এইচ‌এস জানায়, ‘এই সম্মান IFFHS Overall Performance Index-এর ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এটি একটি কঠোর তথ্যনির্ভর পদ্ধতি, যেখানে প্রতিটি ম্যাচের রেটিং, গোল, অ্যাসিস্ট এবং নকআউট পর্বে খেলোয়াড়ের প্রভাবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি পারফরম্যান্স বিশ্লেষণের পর সিদ্ধান্ত ছিল স্পষ্ট।’

 

সংস্থাটির হিসেবে, মেসি পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন এবং সামগ্রিক পারফরম্যান্সে সবার চেয়ে এগিয়ে ছিলেন। তাই তাদের দৃষ্টিতে তিনিই বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

আইএফ‌এফ‌এইচ‌এস আরও বলেছে, ‘এই স্বীকৃতির পেছনের পরিসংখ্যান যেকোনো মানদণ্ডেই অসাধারণ।’

তবে আইএফ‌এফ‌এইচ‌এস-এর প্রকাশিত বিশ্লেষণে একটি কৌতূহলোদ্দীপক বিষয়ও সামনে এসেছে। সেখানে মেসির সাতটি ম্যাচের পারফরম্যান্সের কথা উল্লেখ করা হয়েছে, যদিও তিনি বিশ্বকাপে মোট আটটি ম্যাচে খেলেছিলেন (জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না)।

বিবৃতির শেষে আইএফ‌এফ‌এইচ‌এস জানায়, ‘১৯৯১ সাল থেকে আইএফ‌এফ‌এইচ‌এস বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বকে সম্মান জানিয়ে আসছে। এই স্বীকৃতিও সেই অঙ্গীকারেরই প্রতিফলন- ফুটবলের সেরাদের নথিভুক্ত করা, মূল্যায়ন করা এবং উদযাপন করা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo