১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৪
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা  নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় স্টেরয়েড বিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু শ্রেণিকক্ষে ধান রেখে শিক্ষার্থীদের বের করে দিলেন সাবেক সভাপতি পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী  নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় এনসিপির হেল্পলাইন চালু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১৫, ২০২৬,
  • 39 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় এনসিপির হেল্পলাইন চালু

 

দেশজুড়ে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাড়াতে ঢাকার হাসপাতালগুলোতে ১৩ ফোন নম্বরের হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনের আহবায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন চালু করা হয়েছে। বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এনএলএ’র দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালামের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর উল্লেখ করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (01710498909) ও ডা. মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (01706520987) ও ডা. সানি (01558959650), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (01608073642) ও ডা. মাজহারুল ইসলামের (01540752487) সঙ্গে তাদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে ডা. তন্নী শেখ (01999398779), ডা. আল আমিন (01718662463), ডা. হাবিব (01533-794744), ডা. তাওফিক ইমনের (01310938573) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে, ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (01770591529) ও ডা. উসামা (01826711924) এবং ডা. এমআর খান শিশু হাসপাতালে (মিরপুর-২) ডা. আশিকুর রহমান শুভর (01676565118) সঙ্গে তাদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo