স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিলো স্বামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 27, 2026,
  • 62 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিলো স্বামী

ভারতের গুজরাটে স্ত্রীকে ৫০ হাজার রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ওই নারীকে উদ্ধার করা হলে তিনি নির্যাতনের অভিযোগ করেন।

পুলিশ জানায়, গুজরাটের বানাসকান্থা জেলার পালনপুর পশ্চিম থানায় গত ১৯ মে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ করেন নিকেশ প্যাটেল নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন, তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। শুরুতে নিজেকে উদ্বিগ্ন স্বামী হিসেবে উপস্থাপন করলেও তদন্তে তার কথায় অসঙ্গতি খুঁজে পায় পুলিশ।

এরপর পুলিশ তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তদন্তে জানা যায়, স্ত্রীকে পছন্দ না হওয়ায় বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নিকেশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘুরতে যাওয়ার কথা বলে ওই নারীকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। পরে ৫০ হাজার রুপির বিনিময়ে তাকে অন্যদের কাছে তুলে দেওয়া হয়।

স্বীকারোক্তির পর পুলিশ অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে ওই নারীকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর তিনি অভিযোগ করেন, তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। পাশাপাশি তার গয়নাও ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় মানব পাচার, অপহরণ, নির্যাতন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করেছে পুলিশ। স্বামী নিকেশ প্যাটেলসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তথ্যসূত্র : এই সময় অনলাইন

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo