১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৫
শিরোনামঃ
ম্যাচে ৭৫ গোলের ঝড় মেসির হ্যাটট্রিক, জার্মানির দাপট ও কেপ ভার্দের বিস্ময় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ের আভাস পিরোজপুরে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় স্কুলছাত্রী বিষপানে মৃত্যু ঝালকাঠিতে ২৫ ব্যক্তির ৩৩ আ’গ্নে’য়া’স্ত্রের লাইসেন্স বাতিল লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড বরিশালে এইডসের ঝুঁকিতে প্রায় ৪ হাজার মানুষ, চিকিৎসাধীন ১৮৫ বরিশালে অটোরিকশাচালক খুন, সন্ধিগ্ধ আসামির বসতঘরে আগুম বরিশাল চৌমাথা বাজারের সামনে মহাসড়ক দখল, বাড়ছে যানজট বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মজিবর রহমান সরোয়ার

ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য, আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জুন ১২, ২০২৬,
  • 40 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য, আটক ২

রাজধানীর শেরেবাংলানগর জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— শেরেবাংলানগর থানায় কর্মরত এসআই সামসুজ্জোহা (৩৪) ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০)। দুজনের শরীরে ছুরিকাঘাতের জখম রয়েছে

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনজন অজ্ঞাত ছিনতাইকারী একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা ছিনতাইকারীদের ধরে ফেলেন। এ সময় এক ছিনতাইকারী দুই পুলিশ সদস্যকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তবে এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

পরে খবর পেয়ে শেরেবাংলানগর থানার অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, রাতে ডিউটি করার সময় দুই পুলিশ সদস্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo