শিরোনামঃ
বরিশালে বিএনপি নে°তার বি°রু°দ্ধে দুই কোটি টাকার সরকারি জমি দখ°লচে°ষ্টা দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো করে হত্যা করলো প্রথম স্ত্রী টানা কয়েক বছর ধরে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির যন্ত্রণা ভোগ করছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২  বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতির দাবি ভারী যানবাহন উঠলেই দুলতে থাকে ঝালকাঠির বাসন্ডা সেতু: প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে ৭০০ যানবাহন আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড লাল মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন করল বাকৃবি দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস ফের স্বর্ণের দামে বড় লাফ

বরিশালে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 3, 2026,
  • 12 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে পূর্বশত্রুতার জেরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের আটকে অভিযান চলছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল শিকদার উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জহিরুল শিকদারের সঙ্গে একই গ্রামের কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকাল প্রায় ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি আপাতত মীমাংসা করা হয়।

তবে নিহতের পরিবারের অভিযোগ, সেই ঘটনারই ধারাবাহিকতায় গভীর রাতে জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। কিছু সময় পর বাড়ির পাশের একটি সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সিন্টু শিকদারকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, সকালের সংঘর্ষের পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছিল। কিন্তু রাতে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি—সান্ত শিকদার (২২) ও জাহাঙ্গীর শিকদার (৫৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo