শিরোনামঃ
বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের ভিসা থাকলেই ভারতে প্রবেশ করা যাবে না: দিল্লি হাইকোর্ট ১০ তলা থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

দেশের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 13, 2026,
  • 81 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুতি নেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা দিতে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি

স্বাস্থ্যমন্ত্রী জানান, বন্যাপীড়িত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। দিনরাত সার্বক্ষণিকভাবে তারা কাজ করছেন। গর্ভবতী মা ও শিশুদের রক্ষায় বিশেষ প্রচেষ্টা নেয়া হয়েছে।

তিনি জানান, পানি শোধনের জন্য পর্যাপ্ত ট্যাবলেট উপজেলাগুলোতে সরবরাহ করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইনের স্টক রয়েছে। এন্টি ভেনোম অনেক আছে, জেলা পর্যায়ে স্টক রাখা হয়েছে যেন বিনা চিকিৎসায় কেউ মারা না যায়। আরও ২৫ হাজার ভায়েল আসছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো গাফিলতি করা হয়নি। কলেরার সমূহ আশঙ্কা আছে, প্রকোপের কথা মাথায় রেখে টিম ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, আদ্-দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত থেকে এখন পর্যন্ত সরকার সরেনি। ৬ জনের মৃত্যুর পর একশনে গিয়েছি। হাসপাতালটি স্ট্রাকচার পুনর্গঠন করছে। তারা বেকারি সরিয়েছে, আইসিইউ ইউনিটে ভেন্টিলেশনের ব্যবস্থা করছে। এসব ভিডিও পাঠিয়েছে। পুনঃপরিদর্শনের জন্য একটি দরখাস্তও দিয়েছে। পরিদর্শনের পর সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। একটি টিম পরিদর্শনে যেতেও পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo