শিরোনামঃ
বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের ভিসা থাকলেই ভারতে প্রবেশ করা যাবে না: দিল্লি হাইকোর্ট ১০ তলা থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর ফোনের পর কুমিল্লার সেই এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 14, 2026,
  • 76 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রীর ফোনের পর কুমিল্লার সেই এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

প্রধানমন্ত্রীর ফোনের পর কুমিল্লার সেই এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন
টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনের পর কুমিল্লা নগরীর একটি কেন্দ্র পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। এমনটাই জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ExecutiveBranch

সোমবার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রায় এক হাজার শিক্ষার্থীকে কোমর পানি ভেঙে হলে গিয়ে ভেজা কাপড়ে তিন ঘণ্টা পরীক্ষা দিতে হয়েছে। অনেকে সময়মতো পৌঁছাতে পারেননি ।

বিজ্ঞাপন

পরীক্ষা শেষে কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবে। পরবর্তীতে অন্যান্য পরীক্ষার জন্য যে সিদ্ধান্ত হয়, সেটি আবারও জানিয়ে দেওয়া হবে।’ Islam

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফোন করে পরীক্ষাকেন্দ্রের খোঁজ-খবর নিয়েছেন। পরীক্ষার্থীদের ভোগান্তির কারণে কেন্দ্র পরিবর্তনের কথা বলেছেন । এছাড়া করপোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে পানি অপসারণের। ভারি বৃষ্টিপাতে এই ভোগান্তি তৈরি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo