শিরোনামঃ
বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের ভিসা থাকলেই ভারতে প্রবেশ করা যাবে না: দিল্লি হাইকোর্ট ১০ তলা থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 15, 2026,
  • 76 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

 

মুন্সিগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মণ্ডল ওরফে ‘গাঁজা মনির’ (৪৮)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের মাদবর বাড়ির মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে মো. মনির হোসেন মণ্ডল ওরফে গাঁজা মনিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মনির হোসেন সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ববস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo