কানাডার ভুয়া ভিসা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ ভাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 20, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: কানাডার ভুয়া ভিসা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ ভাই

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি এলাকার শাহাবুদ্দিনের বড় ছেলে জলিল মিয়া (৩৯) ও তার ছোট ছেলে সালমান মিয়া (২৮)।

ডিবি পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মো. মিজানুর রহমান (৩১) নামে এক ব্যক্তিকে কানাডিয়ান ভিসা দেয়ার কথা বলে বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে তার কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার একটি লিখিত অভিযোগ গত ১৭ জুলাই নীলফামারী পুলিশ সুপারের কাছে দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে এই দুই ভাইকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আপন দুই ভাই। তারা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে দেশের মানুষকে জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছেন।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ভিসা প্রতারণার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo