নিউজ ডেস্ক :: থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চ করতে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি এবং সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট নৌপথে পর্যটক ও সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে।
জেলা প্রশাসন সকল পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।