শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 5, 2026,
  • 9 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যম যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালতের আদেশ অমান্য করা হলে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, “আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করা হয়, তবে তা আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।”

ব্যক্তিগত মত প্রকাশ করে উপদেষ্টা বলেন, আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকলে শেখ হাসিনার বক্তব্যে হয়তো বাধা দেওয়া ঠিক হতো না। তবে কেউ আদালতের ওই আদেশের সঙ্গে একমত না হলে তিনি আদালতেই গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত আদালতের আদেশ বহাল থাকবে, তা সবাইকে মেনে চলতে হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক দেশত্যাগের ঘোষণা ও প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতেই কাজ করছে। ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে একই বার্তা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তিনি আইনজীবী নিয়োগ, আত্মপক্ষ সমর্থনসহ আইনে নির্ধারিত সব সুযোগ পাবেন এবং আদালতের চূড়ান্ত রায় সরকার মেনে নেবে।

শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অতীতেও তার বিভিন্ন আহ্বানের কোনো বাস্তব প্রভাব দেখা যায়নি। বর্তমানে কিছু ব্যক্তি বা গোষ্ঠী তাকে সমর্থন করতে পারেন বা অতীতের সুবিধাভোগী হিসেবে থাকতে পারেন, তবে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে বর্তমান সরকারকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো নৈতিক বা সাংগঠনিক শক্তি তাদের নেই।

সংবাদ সম্মেলনে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন পাওয়ার তথ্য সরকার দেরিতে জানার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে ওয়াকিবহাল নন। তবে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।

প্রশাসনে সংস্কার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু দীর্ঘ ১৫ ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের সবাইকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। রাষ্ট্রের সেবাদান ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই সরকার ধীরে ধীরে ও পরিকল্পিতভাবে প্রয়োজনীয় পরিবর্তনগুলো বাস্তবায়ন করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo