নিজস্ব প্রতিবেদক :: বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ : মার্কিন রাষ্ট্রদূত
প্রথমবার বরিশাল সফরে গিয়ে সেখানকার নদী, গ্রাম-বাংলার অপরূপ সৌন্দর্য এবং সাধারণ মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আবারও তিনি বরিশালের সৌন্দর্য উপভোগ করতে যাবেন বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ