শিরোনামঃ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২ দশমিক ২৫ বরিশালে বাস -থ্রি হুইলার সংঘর্ষে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু  অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ : মার্কিন রাষ্ট্রদূত সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার। কলকাতায় সাবেক মুখ্যমন্ত্রী মমতার ওপর হামলা পিরোজপুরে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্প চালুর উদ্যোগ ঝালকাঠির নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনেই ৬ দপ্তরের কার্যক্রম: আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

বরিশালে বাস -থ্রি হুইলার সংঘর্ষে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 10, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বাস -থ্রি হুইলার সংঘর্ষে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের দপদপিয়া সেতুতে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দপদপিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার এসআই মো. জুবায়ের জানান, বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল একটি বাস। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার বাকেরগঞ্জ থেকে বরিশাল নগরীর দিকে আসছিল। দপদপিয়া সেতুর ওপর পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এর ছয় যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাকেরগঞ্জের বাসিন্দা রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতেরও মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত ইয়াসিন আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর পুলিশ বাস ও থ্রি-হুইলারটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo