শিরোনামঃ
বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত জনগন Global University Bangladesh-এর আইন বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালে দিন-রাত তীব্র লোডশেডিংয়ে দিশেহারা মানুষ বরিশালে জানালার গ্রিলে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে যে কারনে বাড়ছে প্রযুক্তিপণ্যের চাহিদা বরিশালে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা বরিশালে স্কুলের ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষক আ’হ’ত, আতঙ্কে শিক্ষার্থীরা পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে শিশুসহ ৪ ডাকাত আটক ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 12, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

 

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ৬০ বছর বয়সী এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বেল্লাল সিকদার ও নাসির নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে বের করা হয়। পরে তাকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ওই নারী।

ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে বেল্লাল সিকদার ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। নাসির ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক এবং বেল্লাল সিকদার অটোরিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ইউসুফ বাদী হয়ে গ্রেপ্তার দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo