শিরোনামঃ
বরিশালে সোয়া কোটি টাকায় সড়ক সংস্কার, তিন মাসের মধ্যেই ভাঙন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে দু’গ্রুপে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ভোর থেকে বোমা আতঙ্ক উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ মেঘনা নদীতে ইলিশের আকাল, অর্ধাহার-অনাহারে জেলে পরিবার লোডশেডিং ও গ্যাস সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু ৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে দু’গ্রুপে রাতভর সংঘর্ষ, আহত ২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 16, 2026,
  • 0 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে দু’গ্রুপে রাতভর সংঘর্ষ, আহত ২০

প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও প্রধান গেটসংলগ্ন এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের দিন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা হোসাইন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এ সময় ওই ছাত্রীর মুঠোফোন নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মুসা। পরে ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে র‌্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে। বিষয়টি অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের জানালে তারা ঘটনাস্থলে আসেন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মুসাকে মারধর করা হয়। এরপর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাতভর ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকায় তাদের গাড়ি থামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, বিভাগের এক জুনিয়র ছাত্রীকে র‌্যাগিং ও উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেন ইংরেজি বিভাগের মুসা। ওই ছাত্রী রাজি না হওয়ায় তাকে আটকে রাখারও অভিযোগ রয়েছে।

বিষয়টি জানতে পেরে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা ভিসি গেটের বিপরীতে জড়ো হন। একপর্যায়ে ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী মারামারির জন্য এগিয়ে এলে হাতাহাতির সূত্রপাত হয়।

এদিকে আহত হওয়ায় অভিযুক্ত মুসা হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি। তবে ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ঘটনাটিকে অতিরঞ্জিত করে মুসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তাদের ভাষ্য, মুসা কোনো অপরাধ করে থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করা যেত।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ সাংবাদিকদের বলেন, দুই পক্ষকে নিবৃত করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo