শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

পিরোজপুরে মাদক ও বিদেশি পিস্তলসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 4, 2022,
  • 601 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশাল: বরিশালের পিরোজপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটকরা হলেন- পিরোজপুর জেলা সদরের পশ্চিম হরিণা এলাকার মো. বাহাদুর শেখ (৪৩), উকিলপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৩৮) ও খুমুরিয়া এলাকার মো. সাইদুল ইসলাম (৩২)।

রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের রুপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানাধীন মাছিমপুর মন্ডলপাড়া এলাকার রতন কুমার মিস্ত্রীর গাড়ি রাখার গ্যারেজে অভিযান চালানো হয়।

এ সময় আটকদের তিনজনের কাছ থেকে ৩৩৭ ইয়াবা ট্যাবলেট, ১৬০ গ্রাম গাঁজা, নগদ চার হাজার ৩৩০ টাকা, ইউএসএতে তৈরি একটি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, একটি গোপন ক্যামেরা যুক্ত কালো রংয়ের চশমা এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেছেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo