শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

আগৈলঝাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 7, 2022,
  • 280 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের সড়ক ও খালের পাশে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় উপজেলার রাজিহার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

অভিযানে স্থানীয় বাসিন্দা সেলিম পাইক, সেকেন্দার ফকির, কামরুল ফকির, ফজলু হাওলাদার, বাবলু খা, সোহেল হাওলাদার এর অবৈধ ভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেন ইউএনও।

একই অভিযানে রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী এলাকায় নির্মিত সেলিম পাইকের অবৈধ স্থাপনাসহ মোট ৭টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে অপর একটি অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দিয়েছে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, উপজেলার যেখানেই সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মিত হবে সেখানেই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।

অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে আরও বলেন প্রয়োজনে জেল জরিমানাও করা হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo