শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ইমানুল হাকিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 19, 2022,
  • 294 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত হলেন প্রফেসর স.ম ইমানুল হাকিম। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর ফয়সাল মাহমুদ রুমি।

 

 

তিনি জানান, প্রফেসর স.ম ইমানুল হাকিমকে আগামী এক বছরের জন্য চুক্তি ভিত্তিক পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিযুক্ত করার অফিস আদেশ পেয়েছি। একইসঙ্গে সংযুক্তির নির্দেশনা তাকেও পাঠানো হয়েছে।

 

 

রুমি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্রফেসর স.ম ইমানুল হাকিমকে নিযুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

 

প্রসঙ্গত, স.ম ইমানুল হাকিম সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত এবং বাচিক শিল্পী। এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo