শিরোনামঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে চোরের আঙুল কামড়ে বিচ্ছিন্ন করলেন গৃহবধূ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ৩ কিশোর গ্রেফতার বাকেরগঞ্জে রহস্যজনক বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, নেপথ্যের সন্ধানে পুলিশ আবারও তিস্তার পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্ত

বাবুগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, September 25, 2022,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি দোকান ও একটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ৪ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে  কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আগুনে পুরে ভস্মীভূত হয় মো. কাদের এর হিজবুল্লাহ টেইলার্স, কাউম শরিফ এর শরিফ টেলিকম ও মন্টু খানের বসত ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আবুল হোসেনের ল্যাপ- তোষকের দোকান সালা উদ্দিনের মুদি দোকান, হান্নান খানের মুদি দোকান, মাহবুব হোসেন লিটনের চালের দোকান।

বৈদ্যুতিক শকসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন বরিশাল পল্লী বিদুৎ সমতি-২ এর বাবুগঞ্জ অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা আলাউদ্দিন।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।

স্থানীয়রা বলেন, অগ্নিকান্ডের টের পেয়ে স্থানীয়  মুসুল্লি মো. হাবিব মসজিদের  মাইকে মাইকিং করে ঘোষণা দিলে সবাই দিক বেদিক ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিস খবর পেয়ে  ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইকিং করায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে এবং ঘুমে থাকা মানুষ জীবন নিয়ে নিরাপদে অবস্থান নিতে সক্ষম হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo