শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

বরিশালে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 28, 2022,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।

ওই গৃহবধূর নাম ফারজানা আক্তার (২২)। তিনি উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলী গ্রামের চায়ের দোকানি সাইফুল সিকদারের স্ত্রী। তিনি এক সন্তানের মা।

ওসি আলাউদ্দিন মিলন জানান, বুধবার ভোরে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ওসি জানান, গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা না হত্যা- মরদেহের ময়না তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

গারুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. মোকলেচুর রহমান জানান, ফারজানার স্বামীর দেউলী গ্রামের দিঘির পাড়ে চায়ের দোকান রয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১১টায় সে ঘরে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছে। ফারজানার মরদেহের পা বাকানো অবস্থায় ছিলো।

এ বিষয়ে ওসি বলেন, কেন পা বাঁকানো ছিলো, আমরা বলতে পারবো না। সেটা চিকিৎসক বলতে পারবেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত বলা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo