শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 6, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। এটির প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘণ্টা আগে সাগরে মারা গেছে। ডলফিনটির রং এখনো পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা রয়েছে। মুখে জাল প্যাচানো রয়েছে। জেলেদের জালে মুখ আটকানোর কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি বালু চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর সৈকতে মোট ১৮টি মৃত ডলফিন ভেসে এলো। বার বার মৃত ডলফিন ভেসে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo