শিরোনামঃ
বছর শেষে বড় চমক, বক্স অফিসে ঝড় তুলবে বলিউডের যেসব সিনেমা বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা হারিয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী কাচারি ঘর! এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৫০ জন এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসত ঘরে আগুন দিল ছেলে সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

এ্যানী রহমানের আসনে এমপি হলেন ডরথী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 14, 2022,
  • 342 সংবাদটি পঠিক হয়েছে

শেখ এ্যানী রহমানের মৃত্যুতে জাতীয় সংসদ কর্তৃক শূন্য ঘোষিত সংরক্ষিত-১৯ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন ডরথী রহমান।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও সংরক্ষিত আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে একাদশ জাতীয় সংসদের ১টি সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ১ নভেম্বর। ঐ সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন। ২ নভেম্বর যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ৮ নভেম্বর। এই সময়ের মধ্যে ডরথী রহমান মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে, ১১ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের এমপি শেখ এ্যানী রহমান। এরপর আসনটির এমপি পদ শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo