শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

নোয়াখালীতে মানব পাচারকারী গ্রেপ্তার, ৪ নারী উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 17, 2022,
  • 383 সংবাদটি পঠিক হয়েছে

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচারকালে সুনামগঞ্জের ৪ নারীকে নোয়াখালীতে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আবু বক্কর ছিদ্দিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হারুনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অভাব-অনটনে থাকা সুনামগঞ্জ জেলার ৪ নারীকে আর্থিক সচ্ছলতা এনে দেওয়ার কথা বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে আসে একটি পাচার চক্র। গত শনিবার (১২ নভেম্বর) বিদেশে নেওয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় ও পরে সেখান থেকে পাসপোর্ট তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার কথা বলে বুধবার (১৬ নভেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনা হয়। এরপর পাচারকারী চক্রের হোতা ছিদ্দিকের বাড়িতে রেখে জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়। পরবর্তীতে ৪ নারীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারের জন্য ছবি তুলতে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করলে তারা তাদের স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করে। পরে স্থানীয়রা তাদের পাচার করার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ৪ নারীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগী মোছাম্মৎ ছামিরা আক্তার (২৪) বাদী হয়ে ছিদ্দিকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই চক্রের অন্যতম হোতা প্রধান আসামি আবু বক্কর ছিদ্দিক ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo