শর্ট সার্কিটের আগুনে ৩ দোকান পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 19, 2022,
  • 382 সংবাদটি পঠিক হয়েছে

নোয়াখালীর চাটখিলের খিলপাড়া পশ্চিম বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শনিবার রাত পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতে আলমগীরের ফার্নিচার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আরো দুটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান।

তিনি বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৩টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo