শিরোনামঃ
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২ স্বজন। বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমাম, সম্পাদক শাওন বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট ডেঙ্গুতে আরও ৬ মৃ’ত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার আমার দেশ এর কপি ছেঁড়ার ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালেন রিজভী ঘোষণাতেই আটকে আছে বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল বরিশালে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ গতির প্রতিযোগিতায় প্রাণ গেল ২ তরুণের

ঘাট নিয়ে দ্বন্দ্ব: ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 30, 2022,
  • 395 সংবাদটি পঠিক হয়েছে

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে ভোলার ভেদুরিয়া থেকে ছেড়ে যায়নি কোনো বোট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তবে কি নিয়ে বা কার সঙ্গে এ দ্বন্দ্ব তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।
এদিকে যাত্রীদের একটি অংশ জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও সেইসব যাত্রীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। তবে স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল।

জানা গেছে, ভোলা-বরিশাল রুটে ২ শতাধিক স্পিডবোট চলাচল করছে। ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া রুটে চলে আসছিল এসব বোট। কিন্তু গত দুই দিন ধরে বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বোট চলাচল। নৌ যানের নিরাপত্তার কথা বিবেচনা করে বোট মালিক পক্ষও চালাচ্ছেন না কোনো বোট।

ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি জানান, ভোলার ভেদুরিয়া ঘাটে কোনো সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। তারা বোট চলাচল করতে নিষেধ করেছেন, তাই আমরাও বোট চালাচ্ছি না। আমাদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোর্ট চালাতে পারছি না। তবে বিষয়টির সমাধানে আলোচনা চলছে বলে জানান তিনি।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট চলাচল বন্ধ। বিআইডব্লিউটিএ স্পিডবোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo