শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

বরিশালে পারিবারিক কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 6, 2022,
  • 321 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার এক পারিবারিক কবরস্থান থেকে বীর মুক্তিযোদ্ধারসহ ৭ মরদেহের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৫ আগস্ট) সকালে উপজেলা বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাউধের খাল এলাকার মাঝি বাড়ির পারিবারিক কবরস্থানে ৭টি কবর খুড়ে কঙ্কাল নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার ভোর রাতের যেকোনো সময় চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা হাসানাত মাঝি জানান, সকালে পারিবারিক কবরস্থানের কবরগুলোতে বড় গর্ত হয়েছে বলে জানতে পারি। এরপর গর্তগুলো ভরাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিটি কবরই অনেক পুরনো বলে জানান তিনি।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ ওঠেছে। কবরগুলো ৫ পুরুষ ও দুই নারীর।

পরিদর্শক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্থীর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনু মোল্লা জানান, দুর্বৃত্তরা মাঝিবাড়ি কবরস্থান থেকে ৭ জনের কঙ্কাল চুরি করেছে, এরমধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo