শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 1, 2023,
  • 401 সংবাদটি পঠিক হয়েছে

বাগেরহাটের মোল্লাহাটে কিশোর ভ্যানচালক সাব্বির শেখ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার সঙ্গে জড়িত একমাত্র আসামি সাব্বিরের বন্ধু গ্যারেজ মেকানিক মো. ফেরদৌসকে গ্রেফতার হয়েছে। মোবাইলে গেম ফ্রি ফায়ার খেলার দ্বন্দ্বে সাব্বিরকে হত্যা করে ফেরদৌস।

মঙ্গলবার বিকেলে পিবিআই বাগেরহাট কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মো. আব্দুর রহমান এ সব তথ্য জানান।

গ্রেফতার ফেরদৌস বাগেরহাটের সদর থানার ডিংসাইপাড়া এলাকার মো. মনিরুল শেখের ছেলে। হত্যার শিকার সাব্বির শেখ খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ বোরহানের ছেলে।

পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মো. আব্দুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মেকানিক ফেরদৌস ভ্যানচালক সাব্বির শেখকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফেরদৌসকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাব্বির নিখোঁজ হওয়ার দুই দিন পরে গত ১১ জানুয়ারি তেরখাদা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা শেখ বোরহান। ১৭ জানুয়ারি ছোট কাচনার শেখ ওবায়দুর রহমানের গোডাউনের নিচ থেকে শেখ সাব্বিরের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। সাব্বিরের বাবা পরনের কাপড় দেখে মরদেহ শনাক্ত করেন। পরে ২৩ জানুয়ারি তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন সাব্বিরের বাবা। পরবর্তীতে মামলাটি পিবিআই তদন্ত শুরু করে। এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করতেকার হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo