শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

৭ বছরেও আলোর মুখ দেখেনি তনু হত্যা মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 20, 2023,
  • 563 সংবাদটি পঠিক হয়েছে

কুমিল্লায় ৭ বছরেও কলেজছাত্রী এবং নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার খুনি শনাক্ত কিংবা হত্যার রহস্য উদঘাটন হয়নি।

সোমবার (২০ মার্চ) সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হচ্ছে। ৭ বছরে চারবার পুলিশের তদন্ত সংস্থা ও পাঁচবার তদন্ত কর্মকর্তা বদল হলেও খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। যার কারণে এখনও আলোর মুখ দেখেনি তনু সোহাগী জাহান তনু হত্যা মামলা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থিয়েটারেরও সদস্য ছিলেন তনু। আজ ওখানে তার জন্য দোয়া মাহফিল করা হবে।

এদিকে, খুনিরা চিহ্নিত না হওয়ায় ভেঙে পড়েছেন তনুর মা আনোয়ারা বেগম। তিনি তার জীবদ্দশায় বিচারের আশা ছেড়ে দিয়েছেন।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, শুক্রবার (১৭ মার্চ) মেয়ের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে দুই মসজিদে মিলাদ পড়িয়েছি। অন্যান্য বছর পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা একাধিকবার ঘটনাস্থলে আসতেন। আমাদের সঙ্গেও কথা বলতেন। সর্বশেষ দুই মাস আগে পিবিআইকে একবার ঘটনাস্থলে আসতে শুনেছি। তবে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।

কান্নাজড়িত কণ্ঠে তনুর মা বলেন, আমরা গরিব বলে বিচার পাই না বাবা। আজ আমাদের সুখ নাই। সংসারটা ধ্বংস হয়ে গেছে। সুখের আশায় যে মেয়েরে বড় করছি, সে মেয়ে আজ নাই। আমাদের দুর্গতির শেষ নাই। মৃত্যুর একদিন আগেও যদি দেখে যেতে পারতাম, মেয়ে হত্যার বিচার পেয়েছি, তাহলে হাশর মাঠে বলতে পারতাম বিচার পেয়েছি।

পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, তনুর বিষয়ে তদন্তের তেমন কোনো অগ্রগতি নেই। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। ওইদিন রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাওয়ার হাউজের অদূরে ঝোঁপের ভেতর জামা কাপড় ছেড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। মামলাটি পরবর্তীতে কুমিল্লা ডিবি পুলিশ, সিআইডি, কুমিল্লা পিবিআই ও সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে সেন্ট্রাল পিবিআইতে হস্তান্তর করা হয়।

তদন্তে সিআইডি তনুর পোশাকে তিনজনের শুক্রাণুর উপস্থিতি পান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সুরক্ষিত স্থানে তনুর হত্যাকাণ্ড নিয়ে দেশ ব্যাপী চাঞ্চল্য ও তীব্র আন্দোলন সৃষ্টি হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গড়ে তোলা হয় তনু চত্বর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo