শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে হাসপাতালের পলেস্তারা খসে পড়ে রোগী আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 22, 2023,
  • 349 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল জেনারেল হাসপাতালের সিলিংয়ের পলেস্তারা খসে পড়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মূল ভবনের দোতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে চিকিৎসা নিতে আসা এক রোগী আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল। তিনি জানান, এর আগেও অনেকবার পলেস্তারা খসে পড়ে রোগী ও চিকিৎসক আহত হয়েছেন। আজকেও ডা. মির্জা লুৎফর রহমান যখন রোগী দেখছিলেন তখন আকস্মিক পলেস্তারা খসে পড়ে।

এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালনকালে আমরা চরম আতঙ্কের মধ্যে থাকি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের দোতলায় অন্য দিনের মতো নিজের কক্ষে রোগী দেখছিলেন ডা. মির্জা লুৎফর রহমান। এ সময় সিলিং থেকে পলেস্তারা খসে ডাক্তারের টেবিল ও এক নারী রোগীর মাথায় পড়ে।

ইউসুফ নামে এক রোগী বলেন, আমরা নিচতলায় ডাক্তার দেখানোর লাইনে দাঁড়ানো ছিলাম। হঠাৎ মনে হলো উপরে ছাদ ভেঙে পড়েছে। উপরে ছুটে গিয়ে দেখি ডাক্তারের রুমের অনেক জায়গা থেকে পলেস্তারা খসে পড়েছে। তিনি উদ্বেগ জানিয়ে বলেন, এভাবে যেকোনো সময় মানুষের প্রাণহানি হতে পারে।

শিরিন নামে আরেকজন বলেন, আমরা ডা. মির্জা লুৎফর রহমানকে দেখানোর জন্য এসেছি। পলেস্তারা খসে একজন রোগী আহত হয়েছেন। তবে ডাক্তার আঘাতপ্রাপ্ত হননি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo