শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে পুলিশ সদস্যকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 9, 2023,
  • 262 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় পায়ে মোটরসাইকেলের চাকায় আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধর করেছেন ছাত্রলীগ নেতাসহ তার সঙ্গীরা। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এই ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার।

হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটককৃত অন্যরা হলেন, মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

ওসি গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটর সাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরেও তাকে মারধর করেছে। পরে স্থানীয়রা এসে কনস্টেবল ভুদেব বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ চারজনক আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo