শিরোনামঃ
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২ স্বজন। বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমাম, সম্পাদক শাওন বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট ডেঙ্গুতে আরও ৬ মৃ’ত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার আমার দেশ এর কপি ছেঁড়ার ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালেন রিজভী ঘোষণাতেই আটকে আছে বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল বরিশালে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ গতির প্রতিযোগিতায় প্রাণ গেল ২ তরুণের

সৌদির চেয়েও বেশি গরমে পুড়ছে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 16, 2023,
  • 324 সংবাদটি পঠিক হয়েছে

বাংলাদেশের ওপর দিয়ে কোথাও তীব্র তাপপ্রবাহ আবার কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপদাহের বিস্তৃতি ছড়িয়ে পড়েছে সারা দেশে। স্মরণকালের ভয়াবহ দাবদাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। এমন প্রখর রোদ ও তাপ দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে অবাক করার মতো বিষয় হলো বর্তমানে মরুর দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের তাপমাত্রা অনেক বেশি।

বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য প্রকাশ করে আসা ওয়েবসাইট ওয়েদারডটকমের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ৩টা ৩০ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় মরুর দেশগুলো অনেকটাই ‘শীতল’ রয়েছে।

• মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজধানীতে শনিবারের তাপমাত্রা—

ইয়েমেন, সানা- ২৪ ডিগ্রি সেলসিয়াস

সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি- ২৭ ডিগ্রি সেলসিয়াস

তুরস্ক, আঙ্কারা- ২০ ডিগ্রি সেলসিয়াস

সিরিয়া, দামেস্ক- ২১ ডিগ্রি সেলসিয়াস

সৌদি আরব, রিয়াদ- ২৫ ডিগ্রি সেলসিয়াস

কাতার, দোহা- ২৮ ডিগ্রি সেলসিয়াস

ফিলিস্তিন- ১৯ ডিগ্রি সেলসিয়াস

ওমান, মাসকাট- ৩১ ডিগ্রি সেলসিয়াস

লেবানন, বৈরুত- ২২ ডিগ্রি সেলসিয়াস

কুয়েত, কুয়েত সিটি- ২৫ ডিগ্রি সেলসিয়াস

জর্ডান, আম্মান- ২১ ডিগ্রি সেলসিয়াস

ইরাক, বাগদাদ- ২৩ ডিগ্রি সেলসিয়াস

ইসরায়েল- ২৩ ডিগ্রি সেলসিয়াস

ইরান, তেহরান- ১৭ ডিগ্রি সেলসিয়াস

মিসর, কায়রো- ২৭ ডিগ্রি সেলসিয়াস

বাহরাইন, মানামা, ২৬ ডিগ্রি সেলসিয়াস

এদিকে, মধ্যপ্রাচ্যের তাপমাত্রায় অঞ্চল ও শহর ভেদে তারতম্য রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও পবিত্র মক্কা ও মদিনা নগরীতে এদিন যথাক্রমে তাপমাত্রা ছিল ৩৪ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সত্ত্বেও বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় বাংলাদেশে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। এমন তাপমাত্রার সঙ্গে পরিচিত না হওয়ায় নিদারুণ কষ্ট ভোগ করছেন বাংলাদেশিরা।

বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া দাবদাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চুয়াডাঙ্গা জেলায়। গত তিন দিন ধরে তীব্র ও প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যেতে দেখা গেছে।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২০০৫ সালের ২ জুন ৪৩ ডিগ্রি সেলসিয়াস, ২০১২ সালের ৪ জুন ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ২০০৪ সালের ১৩ মে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ২০০৯ সালের ২৭ এপ্রিল সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo