শিরোনামঃ
বিয়ের ১৭ দিনের মাথায় নববধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২ স্বজন। বরিশালে ভ্যানচালকের ঘরে জেগে উঠেছে দুটি ‘কবর’, ঝাড়ফুঁক নিতে জনতার ভিড় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমাম, সম্পাদক শাওন বরিশাল আদালত থেকে ফেরার পথে ছি’ন’তা’ইয়ের শিকার নারী, স্বর্ণালংকার-টাকাসহ মোবাইল লু’ট ডেঙ্গুতে আরও ৬ মৃ’ত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার আমার দেশ এর কপি ছেঁড়ার ঘটনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালেন রিজভী ঘোষণাতেই আটকে আছে বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল বরিশালে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ গতির প্রতিযোগিতায় প্রাণ গেল ২ তরুণের

ঝালকাঠিতে বাল্য বিয়ের দায়ে বর-শ্বশুর কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, April 25, 2023,
  • 360 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির কাঠালিয়ায় বাল্যবিবাহের অনুষ্ঠান পণ্ড করে বর ও শ্বশুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা মো: কাওসার খান (৫৫) ও বর নুর আলম জুয়েলকে (২৮) আলাদা আলাদাভাবে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত শ্বশুর কাওসার খান কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মো: সুলতান খানের ছেলে ও বর নুর আলম জুয়েল রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মো: আ: খালেকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে উপজেলার উত্তর চাড়াইল গ্রামের কিশোরীর (১৭) সাথে রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের মো: আ: খালেকের ছেলে নুর আলমের সাথে বিয়ে দেয়।

ওই কিশোরী গ্রামের একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। সোমবার দুপুরে তাদের গ্রামের বাড়িতে মেয়েটির বিবাহত্তোর খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাল্য বিবাহের সব আয়োজন ভণ্ডুল করে দেয়া হয়। এছাড়া অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার দায়ে মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করার দায়ে বর নুর আলম জুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কারাদণ্ড প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান জানান, অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়ার দায়ে মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৬ মাসের এবং বিয়ে করার দায়ে বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের দু’জনকে থানার মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo